
বছিরননেছা উচ্চ বিদ্যালয়
EIIN- 111140 || School Code- 3505
Loading.....




০
০
০

শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং একজন মানুষকে আদর্শ ও আলোকিত করে গড়ে তোলার পথ। আমরা বছিরননেছা উচ্চ বিদ্যালয় সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে, যেন তারা ভবিষ্যতে শুধু ভালো ফলাফল করেই না, একজন সৎ, দায়িত্বশীল ও প্রযুক্তিজ্ঞান-সম্পন্ন নাগরিক হিসেবেও গড়ে উঠতে পারে।
আমাদের মূল লক্ষ্য হলো মানসম্মত ও সময়োপযোগী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা, তাদের মধ্যে শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করা, এবং একটি নিরাপদ, সুস্থ ও উৎসাহব্যঞ্জক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টায় আমরা এই লক্ষ্য অর্জনে সফল হবো এবং সমাজের জন্য গড়ে তুলতে পারবো একঝাঁক আলোকিত মানুষ।
ধন্যবাদান্তে
কাজী রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক, বছিরননেছা উচ্চ বিদ্যালয়

বছিরননেছা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের কেবলমাত্র একাডেমিক জ্ঞান প্রদানই নয়, বরং তাদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের উন্নয়নেও মনোযোগ দেয়। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা ভবিষ্যতে দেশের জন্য কার্যকর, মানবিক ও সৃষ্টিশীল নাগরিক হয়ে উঠতে পারে।
আমরা চেষ্টা করি: